সকাল সকাল বড় বড় দুর্ঘটনার সম্মুখীন ভারতীয় রেল। যখন সকল যাত্রী তার নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য ব্যস্ত ঠিক তখনই জানা গেল রেল লাইনের ওপর রাখা রয়েছে তাজা বোমা। এই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছান পুলিশ। আর এই ঘটনা কে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
প্রসঙ্গত ঘটনাটি ঘটেছে শনিবার সাত সকালে কাঁকিনাড়া রেল স্টেশনের দু’ নম্বর রেল লাইনের উপর। একটি বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে ভারতীয় রেল। বোমা উদ্ধার হওয়ার আগেই ওই লাইনের উপর দিয়ে একটি ট্রেনও চলে গেছে। ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছান পুলিশ আধিকারিকরা এবং জিআরপির দল। আর মুহূর্তের মধ্যে চলে আসে বোমস্কোয়াডও, তারা তড়িঘড়ি বোমা উদ্ধার করে।
এমনিতেই শনিবার অফিস টাইম ছিল আর সেই সময় প্রচুর মানুষও যাতায়াত করে ট্রেনে, যার ফলে সেই সময় প্রচুর ট্রেন ও চলাচল করে। তবে বোমার খবর পাওয়া মাত্রই যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে জন্য কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় রেল পরিষেবা এবং ট্রেনগুলিকে চার নম্বর লাইনের উপর দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় যাতায়াতের জন্য।
রেল পুলিশ আধিকারিকদের কড়া নজরদারি থাকা সত্ত্বেও রেললাইনের উপর কেউ কিভাবে বোমা ফেলতে পারে তা নিয়ে উঠছে হাজারও প্রশ্ন।তবে ইচ্ছে করে যে এই বোমা রেললাইনে ট্র্যাক এ রাখা হয়েছিল তা নিয়ে কোন সন্দেহ নেই। তদন্তকারী কর্মকর্তাদের অনুমান, আসন্ন লোকসভায় রাজ্যের পরিস্থিতি বিশৃঙ্খল করে তুলতেই এই কাজ করা হয়েছে। পুলিশ আমজনতা কে আরও বেশি করে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।







