রীতিমতো মুখ ফিরিয়ে নিয়েছে শীত। তাপমাত্রার পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী। এর মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় চলছে বজ্রবিদ্যুতসহ বৃষ্টিপাত।
গরমের আমেজ গোটা রাজ্য জুড়ে। ঘরের ভিতরে পাখা ছাড়া যেন চলাই যাচ্ছে না। আর ঘরের বাইরে বের হলে হিমেল হাওয়ার পরশ অনুভূত হচ্ছে।তবে বেশ কিছুদিন বঙ্গের আবহাওয়া এমনই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পে আদ্রতার পরিমান সর্বাধিক থাকবে ৯১ শতাংশ ও সর্বনিম্ন থাকবে ৪৩ শতাংশ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ উঃ ২৪ পরগনা, দঃ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলী, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে পাল্লা দিতে চলেছে ঝোড়ো হাওয়া।







