আইপিএল-এ টানা তিনটি ম্যাচ পরাজিত হয়েছে দিল্লি ক্যাপিটালস। পয়েন্ট তালিকায় সবার নীচে দলের খেলোয়াড়রা। তিনটি ম্যাচে পরপর হার, কীভাবে? বুঝে উঠতে পারছেন না কোচ রিকি পন্টিং।
গতকাল গুয়াহাটির বিরষাপাড়া স্টেডিয়ামে টসে জিতে প্রথমে রাজস্থানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ওয়ার্নার। দুরন্ত পার্টনারশিপ ছিল যশস্বী জসওয়াল এবং জস বাটলারের। ৯ ওভারের আগেই দুই ওপেনার জুটি পৌঁছে যায় একশোর কাছে। এরপর স্যামসন ও রিয়ান পরাগ দ্রুত প্যাভিলিয়নে ফিরলেও পরিস্থিতি সামলে নেন হেটমেয়ার। দিল্লির সামনে ছিল ২০০ রানের কঠিন মাত্রা।
পন্টিং-এর উবাচ, ‘আইপিএল-এ বাকিদের থেকে এখন অনেকটা দূরে চলে গিয়েছি আমরা। আঙুল দেখিয়ে বলতে পারব না, কেন। যদি অনুশীলন এবং প্রস্তুতির নিরিখে দেখি, তা হলে প্রত্যেককে দেখে ভাল লেগেছে। কিন্তু মাঠে তার প্রতিফলন দেখতে পাইনি। তাই আলাদা করে কিছু বলার মতো নেই। যারা মাঠে খেলতে নামছে তাদের নিয়ে ভাবার সময় এসেছে। অধিনায়কের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।’







