খেলাধুলা

এবার জট কাটল , সময় বদলে কলকাতাতেই ইস্ট-মোহন ডার্বি

সব জল্পনার হল অবসান। নির্ধারিত দিনে কলকাতাতেই বল গড়াচ্ছে আইএসএল ডার্বির। তবে ম্যাচের সময় একঘণ্টা পিছিয়ে গেল । সাড়ে সাতটার পরিবর্তে রাত সাড়ে আটটায় কিক অফ যুবভারতীতে।

নির্ধারিত সূচি অনুযায়ী ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ ১০ মার্চ যুবভারতীতে হওয়ার কথা।

কিন্তু ওইদিনই তৃণমূলের ব্রিগেডে রয়েছে জনগর্জন সভা। তাই বিধাননগর পুলিশের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে, ১০ মার্চ সম্ভব নয় ডার্বির জন্য নিরাপত্তা দেওয়া । প্রয়োজনে বিধাননগর পুলিশ অন্য দিনে ডার্বির আয়োজন করার পরামর্শ দেয় । কিন্তু আইএসএলের আয়োজক এসডিএফএলের মতে, কর্মব্যস্ত দিনে বড় ম্যাচ আয়োজন করা উচিত নয়।

সোমবার দীর্ঘ আলোচনার পরে জানা যায়, সমর্থকদের কথা মাথায় রেখে ডার্বি কলকাতাতেই হবে । কিন্তু এই চূড়ান্ত সিদ্ধান্ত প্রায় হয়ে যাওয়ার পরেই বেঁকে বসে আইএসএলের আয়োজক এফএসডিএল। তাদের দাবি, রাত ৯ টায় ম্যাচ শুরু হলে সেই সময়ে টিভি স্লট দেওয়া যাবে না। খুব বেশি হলে রাত ৮ টা থেকে সম্প্রচারকারী সংস্থাটি স্লট দিতে পারে । সেক্ষেত্রে কলকাতা থেকে ম্যাচ সরিয়ে দেওয়ার প্রস্তাবও ওঠে।

মঙ্গলবার জট কাটাতে বিধাননগর পুলিশের সঙ্গে আবারও আলোচনায় বসে ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল । তার পরেই ডার্বির দিনক্ষণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। জানিয়ে দেওয়া হয়, ডার্বি হচ্ছে কলকাতাতেই। তবে সন্ধে সাড়ে সাতটা নয়, এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হল ম্যাচের সময়। রাত সাড়ে আটটা থেকে যুবভারতীতে খেলা হবে মেগা ম্যাচ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.