শিবরাত্রির সকালে যাত্রীবাহী বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ। গুরুতর আহত হল এক চালক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এলো বেলদা থানার পুলিশ। আহত চালকে উদ্ধার করে নিয়ে যাওয়া হল স্থানীয় বেলদা সুপার স্পেশালিটি হসপিটালে। শুক্রবার সাত সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার ঠাকুরচক এলাকায়। ঘটনায় জানা যায় বেলদা কাঁথি রাজ্য সড়ক ধরে বেলদার দিক থেকে খাকুড়দার দিকে আসছিল একটি বালি বোঝাই ডাম্পার। অপরদিকে ঠিক তার উল্টো দিক থেকে অর্থাৎ খাকুড়দা থেকে বেলদার দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে বেলদা কাঁথি রাজ্য সড়কে ঠাকুরচক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। আর এই ঘটনায় আহত হন দুটি গাড়ির চালক সহ বাসের বেশকিছু জন যাত্রী। এদের মধ্যে এক চালক গুরুতর আহত হন। এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিশ। গুরুতর আহত বাস চালক সহ আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেলদা সুপার স্পেশালিটি হসপিটালে। অপরদিকে এই ঘটনায় বেলদা কাঁথি রাজ্য সড়কের উক্ত ওই ঠাকুরচক এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রসঙ্গত বেলদা কাঁথি রাজ্য সড়কে বেশ কিছুদিন ধরে চলছে সম্প্রসারণ ও সংস্কারের কাজ। এর ফলে প্রতিনিয়ত ঝু্ঁকি বহুল ভাবে চলছে যাতায়াত। ওই নির্মীয়মান রাস্তার ওপর দিয়ে ছোট-বড় যানবাহন অনিয়ন্ত্রিতভাবে যাতায়াতের ফলে বাড়ছে দুর্ঘটনাও। তবে এদিনের এই ঘটনায় দুটি গাড়িকে আটক করেছে বেলদা থানার পুলিশ।
Read Next
November 6, 2026
কালীপুজোর আগে বড়মার মন্দিরে বড় বদল, সরল ‘ধর্ম যার যার’ বার্তা, এল নতুন স্লোগান
November 6, 2026
সাহায্য করতে গিয়েই বিপর্যয়! ঝাড়খণ্ডে ভিড়ের ওপর উঠে গেল ঘাতক ট্রাক, নিহত ৭
November 5, 2026
মায়ের কবরের পাশেই নিজের শেষ ঠিকানা তৈরি! বিহারের মনজুরের কাহিনি ছুঁয়ে গেল বহু মানুষের মন
November 5, 2026
• রীতিমতো যুদ্ধের প্রস্তুতি! বীরভূম ও বর্ধমানে এসটিএফের জালে কয়লা মাফিয়া ও বিস্ফোরক পাচারকারীরা
November 5, 2026
সাতসকালে বর্ধমান-আরামবাগ রুটে দুর্ঘটনা! যাত্রীবোঝাই বাস উল্টে আহত ২৭, এলাকায় চাঞ্চল্য
November 5, 2026
খড়্গপুর স্টেশনে যাত্রীর ব্যাগ খুলতেই চমকে গেল GRP! উদ্ধার ১ কোটি ৪০ লক্ষ টাকা, কোথা থেকে এল বিপুল নগদ?
Related Articles
Check Also
Close
-
মুর্শিদাবাদে তৃণমূলকে খাতাই খুলতে দেবেন না ! বড় চ্যালেঞ্জ হুমায়ূনেরDecember 22, 2025







