পুজোর প্রাক্কালে বড়সড় রদবদল করল রাজ্যের স্বরাষ্ট্র দফতর। বৃহস্পতিবার নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিত। পাশাপাশি ৭ জন আইপিএস অফিসারের পদ পরিবর্তনের ঘোষণা করেন নবান্ন। এর মধ্যে সবচেয়ে আলোচিত পরিবর্তন ডায়মন্ড হারবার ও কালিম্পং পুলিশ জেলার শীর্ষ পদে।
সবচেয়ে নজরকাড়া বদল হয়েছে ডায়মন্ড হারবারে। পুলিশ সুপার রাহুল গোস্বামীকে সরিয়ে তাঁকে দেবগ্রামে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার করা হয়েছে। ২০২৩ সালের মার্চে তিনি ডায়মন্ড হারবারে দায়িত্ব নিয়েছিলেন। এর আগে ছিলেন জঙ্গিপুরের পুলিশ সুপার। এমনকি ডায়মন্ড হারবারে দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন কড়া পদক্ষেপ নিতে দেখা যায়। যার ফলে দাপুটে অফিসার হিসেবে পরিচিতি হয় তার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র বলে খবরের শিরোনামে প্রায় সময় দেখা যায়। তাই আচমকা পুজোর আগে এই বদল বাড়িয়ে দিচ্ছে রাজনৈতিক পারদ।
রাহুল গোস্বামীর পরিবর্তে নতুন পুলিশ সুপার হচ্ছেন বিশপ সরকার। তিনি এতদিন হাওড়া পুলিশ কমিশনারেটের উত্তর শাখার ডেপুটি কমিশনার ছিলেন।
অন্যদিকে কালিম্পং জেলার পুলিশ সুপার শ্রীহরি পাণ্ডেকে সরিয়ে তাঁকে গোয়েন্দা পুলিশের স্পেশাল সুপার পদে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় কালিম্পংয়ের নতুন পুলিশ সুপার হচ্ছেন অপরাজিতা রাই। এতদিন তিনি উত্তরবঙ্গ গোয়েন্দা পুলিশের স্পেশাল সুপার ছিলেন।
এছাড়াও আরও কয়েকজন অফিসারের পদে পরিবর্তন আনা হয়েছে। তার মধ্যে রয়েছে শিলিগুড়ির ডিসি (ট্র্যাফিক) বিশ্ব চাঁদ ঠাকুরের নাম। যাকে পাঠানো হয়েছে হাওড়া কমিশনারেটের ডিসি (নর্থ) পদে। ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অম্লানকুসুম ঘোষ হচ্ছেন ব্যারাকপুর কমিশনারেটের ডিসি (ট্র্যাফিক)। রাজ্য সশস্ত্র পুলিশের ১০ম ব্যাটেলিয়নের ডেপুটি কমান্ডিং অফিসার কাজী শামসুদ্দিন আহমেদকে শিলিগুড়ির নতুন ডিসি (ট্র্যাফিক) করা হয়েছে।
সব মিলিয়ে বলাই যায় এই প্রশাসনিক স্তরের রদবদল রাজনৈতিক মহলে অন্যতম চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।







