রাজনীতিরাজ্য

“চাকরিপ্রার্থীদের কানে বাজত একই হুঁশিয়ারি— ‘বারবার ফোন করলে কিন্তু…’, কোটি টাকার ফাঁদে জীবনকৃষ্ণ!”

তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার সঙ্গে তাঁর আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে বলে দাবি ইডি-র। অভিযোগ, অযোগ্য প্রার্থীদের কাছ থেকেও ঘুষের টাকা সরাসরি ব্যাঙ্কের মাধ্যমে নেওয়া হত।

সিবিআই এবং ইডি— দুই সংস্থাই এই নিয়োগ কাণ্ডে তদন্ত করছে। সিবিআই মূলত নিয়োগ সংক্রান্ত অনিয়মের দিকটি দেখলেও, আর্থিক দুর্নীতি খতিয়ে দেখছে ইডি। সেই সূত্রেই বারবার নজরে আসেন বড়ঞার তৃণমূল বিধায়ক। সিবিআইয়ের মামলায় তিনি জামিন পেলেও, ইডি-র তদন্তের জাল থেকে রেহাই পাননি।

সিবিআইয়ের হাতে আগেই আসে তাঁর ফোনালাপের নথি। সেখানে শোনা যায়, চাকরিপ্রার্থী টাকা ফেরত চাইলে জীবনকৃষ্ণ বলেন— “বারবার ফোন করলে কিন্তু গ্রেফতার হতে হবে।” অভিযোগ, বীরভূমের ময়ূরেশ্বরের বাসিন্দা দীপক দাসের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে তিনি নিয়েছিলেন ১২ লক্ষ টাকা। কিন্তু চাকরি হয়নি।

২০২২ সালের অক্টোবরের ওই ফোনালাপ ও চ্যাট হিস্ট্রির পাশাপাশি সিবিআই উদ্ধার করেছিল বিধায়কের বাড়ি সংলগ্ন জঙ্গল থেকে দু’ব্যাগ ভর্তি নথি। তাতে নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর প্রত্যক্ষ যোগের প্রমাণ মেলে বলে দাবি সংস্থার।

২০২৪ সালের মে মাসে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেও, এসএসসি নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় ফের তাঁকে তলব করে ইডি। অবশেষে চলতি অগাস্টে গ্রেফতার হলেন জীবনকৃষ্ণ। ইডি সূত্রে খবর, এবার তাঁর আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও টাকার লেনদেনের হদিস মিলেছে, যা আরও বড় আর্থিক দুর্নীতির ইঙ্গিত দিচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.