Uncategorizedজেলা

উত্তরে আবার গুলিবিদ্ধ সোনা ব্যাবসায়ী, আবেদন করেও মিলছে না বন্দুকের লাইসেন্স উদ্বিগ্ন স্বর্ণ ব্যবসায়ী মহল।

আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের হাসিমারাতে শুট আউট। বাইকে করে এসে দুষ্কৃতীরা গুলি ছুঁড়ে এক স্বর্ণ ব‍্যবসায়ীর উপর।
বুধবার রাতে দোকান বন্ধ করে ঘড়ে ফিরছিল হাসিমারা এলাকার ব‍্যবসায়ী রামপ্রবেশ সা। তার ঘড়ের সামনে দুষ্কৃতীরা বাইকে করে এসে তার উপর আক্রমণ চালায়। সুত্রের খবর দুই রাউণ্ড গুলি চলে ।
পরিবারের সদস্যরা জানান ছিনতাই এর উদ্দেশ্যে দুষ্কৃতীরা দুই রাউঙ্গ গুলি চালায় । বর্তমানে ব‍্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক তাকে কোচবিহারে রেফার করা হয়েছে।

অপরদিকে বিভিন্ন স্থানে ক্রমাগত স্বর্ণ ব্যবসায়ীদের ওপর আক্রমণের ঘটনায় উদ্বিগ্ন উত্তরের আরেক প্রাচীণ শহর জলপাইগুড়ির স্বর্ণ ব্যবসায়ী মহল।
এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিকাশ দাস বলেন, আমরা চিন্তিত, এই বিষয়ে ইতিমধ্যেই পুলিস প্রশাসনের সঙ্গে কথাও হয়েছে, অনেকেই বন্দুকের লাইসেন্স পেতে আবেদন করলেও পায়নি, দু একটি বন্দুক যদি ব্যাবসায়ী এলাকায় থাকে সেই ক্ষেত্রে একটা বাড়তি নিরাপত্তা অবশ্যই পাওয়া যেতো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.