রাজনীতি

‘মুখ্যমন্ত্রী হিন্দুদের বঞ্চিত করে মুসলিমদের ভোটে জিততে চান’, সিএএ প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সিএএ-র বিরোধিতা করে হিন্দুদের বঞ্চিত করে মুসলিমদের ভোটে জেতার মতলবে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এহেন দাবিই করলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

প্রসঙ্গত উল্লেখ্য, ‘সিএএ মানবিকতার বুকে অপমান’ এমনই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, সিএএ হলে সবাই সব সুবিধা থেকে বঞ্চিত হবেন। সিএএকে ‘জুমলা’ বলেও মন্তব্য করেন মমতা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপের উবাচ, ‘মুখ্যমন্ত্রীর ফাঁকা আওয়াজ আমরা অনেক শুনেছি। কেন্দ্রীয় সরকার যে ব্যবস্থা করেছে তাতে কেউ বঞ্চিত হবেন না। যাদের কাছে নথি রয়েছে তারা অনলাইনে আপলোড করলেই নাগরিকত্বের কার্ড পেয়ে যাবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ-র বিরোধিতা করে হিন্দুদের বঞ্চিত করে মুসলিমদের ভোটে জিততে চেয়েছিলেন। সেটা আর হবে না। মুসলিমানরা বুধতে পেরেছেন সিএএ-র সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। এই আইনে শুধুমাত্র উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছিলেন। এখনও বলে চলেছেন। এর জবাব মানুষের কাছে ওনাকে দিতে হবে। ওর পাতা ফাঁদে কেউ পা দেবে না।’ চড়ছে রাজনৈতিক পারদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.