বিদেশ

প্রেমে প্রত্যাখ্যান পেয়ে আত্মঘাতী এক যুবক

প্রেমে প্রত্যাখ্যান পেয়ে তা সহ্য করতে না পেরে প্রেমিকাকে ভিডিও কল করে তার সামনেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মহারাষ্ট্রের পুনেতে। মৃত যুবক ভরতপুর থানার সিজগ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রের খবর,প্রায় এক বছর আগে তিনি সেখানে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিলেন।মৃত ব্যক্তির নাম উজ্জ্বল শেখ,বয়স ২১। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে খবর,এক বছর আগে উজ্জ্বল পুনেতে মাংস কাটার কাজে গিয়েছিলেন। আর সেখানে এটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি। মহারাষ্ট্র পুলিশ রবিবার রাতে ওই ভাড়া বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে এবং মৃত দেহটিকে ময়নাতনদের জন্য পাঠানো হয়।

মৃতের পরিবারের লোক জানান, তারা রবিবার রাত ১টা নাগাদ পুনে থেকে উজ্জ্বলের মৃত্যুর খবর পান। মৃতদেহের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল ফোন,সেই ফোনের লাস্ট কল লিস্ট অনুযায়ী তাঁর প্রেমিকাকে ভিডিও কল করে তাঁর সামনেই ওই যুবক আত্মহত্যা করে বলে দাবি পরিবারের।

মৃতের বাবা বলেন, “আমার ছেলের সঙ্গে গ্রামেরই একটি মেয়ের ভালোবাসার সম্পর্ক ছিল। কিন্তু মেয়েটি ছেলেকে প্রত্যাখান করেছিল। মৃত্যুর আগে ছেলে ওর প্রেমিকাকে ভিডিও কল করেছিল। ”

মৃতের পরিবার সূত্রে আরও জানা যায়, ওই যুবকের সঙ্গে চার বছরের প্রেমের সম্পর্ক ছিল গ্রামেরই যুবতীর। যদিও কয়েক মাস আগে এই প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন যুবতী আর এই প্রেমে প্রত্যাখ্যান হওয়ার দুঃখ ভুলতে পারেননি উজ্জ্বল। আর এই কারণেই সে মানসিক অবসাদগ্রস্থ হয়ে পড়েছিল।

এমনকি ঈদের পর ওই যুবকের পরিবারের তরফ থেকে তাদের বিয়ের প্রস্তুতি নেওয়ার কথাও বলেছিলে।
মৃতের মা রেজিনা বিবি বলেন,” ওই মেয়ে আমার পরিবারে সর্বনাশ ডেকে আনল। সম্পর্ক ছিন্ন করার যন্ত্রণা ছেলে সহ্য করতে পারল না। তাই জীবন শেষ করে দিল।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.