গতকাল রাত সাড়ে দশটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার বড়গোল গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের পশ্চিম আমটিলায় এলাকার বাসিন্দা বীরেন্দ্র নাথের ঘরে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী।
ওই পরিবারের সদস্যরা জানান, গতকাল গভীর রাতে আগুন লাগার দৃশ্য প্রথম প্রত্যক্ষ করেন বাড়ির মালিক বীরেন্দ্র নাথ। তারপরেই তার চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন জড়ো হয়। সাথে সাথে স্থানীয় বাসিন্দারা দমকল বাহিনীকে খবর দেয় কিন্তু আগুনের ভয়ংকর শিখায় বীরেন্দ্রনাথের গোটা ঘর পুড়ে ছাই হয়ে যায়। বহু প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।







