জেলা

তাজ্জব কাণ্ড মেমারিতে, ভলভো বাসে চোড়ে গরু যাচ্ছে বেড়াতে, স্থানীয়দের চক্ষু চড়কগাছ

পূর্ব বর্ধমানের মেমারির মগরা জি টি রোড ধরে দিনের ব্যস্ত সময়ে দ্রুত গতিতে ছুটে চলেছে ঝাঁ চকচকে একটি ভলভো বাস। আর এই ভলভো বাসটি পূর্ব বর্ধমানের মেমারী চকদিঘি রোডের উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎই বাসের পিছন দিক থেকে কোন একটা জিনিস পড়ে যেতে দেখেন স্থানীয়রা। আর তার পরেই স্থানীয়রা ছুটে এসে দেখেন ভলভো বাস থেকে একটি গরু পড়ে গেছে রাস্তায়।

এরপর স্থানীয়রা বাসটিকে থামায় এবং বাসের বাইরে থেকে গরুর চিৎকার শোনা যায় এরপর বাসের ভিতরে গিয়ে তারা দেখেন কোথাও কোনও যাত্রী নেই! বাসের ভিতর জুড়ে সারি দিয়ে বাঁধা গরু। এমনকি, যাত্রীদের বসার জন্য নেই কোনও আসনও। এই দেখে তো স্থানীয়দের চক্ষু ছানাবড়া। এই ঘটনাকে কেন্দ্র করে চঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আর এই ঘটনা কে কেন্দ্র করেই উঠছে বিভিন্ন প্রশ্ন।যেমন- হঠাত্‍ করে বাসে করে এ ভাবে গরু নিয়ে যেতে হচ্ছে কেন? পুলিশ ও স্থানীয়দের চোখে ধুলো দিতেই কি এমন ব্যবস্থা?

তবে বাস ড্রাইভার রাজু দাবী করেছে বাসের ভেতর থাকা গরুগুলোর সমস্ত কাগজপত্র রয়েছে। কোন গরুই পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে না। তিনি আরও দাবি করেন,বিহার থেকে হুগলির পাণ্ডুয়ায় গরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে বাসের হেলপার জানান,আসানসোল থেকে পাণ্ডুয়া নিয়ে যাওয়া হচ্ছিল প্রাণীগুলিকে। তবে এ বিষয়ে স্থানীয়রা কোনো অভিযোগ জানায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.