জেলা

ফের আন্দোলনে জঙ্গলমহলের কুড়মি সমাজ। জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ

আজ থেকে ঝাড়গ্রাম জেলাশাসকের কার্যালয় সামনে মঞ্চ করে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসলো কুর্মি সমাজ। ঘাগর ঘেরা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে তারা যে জাতিসত্তার আন্দোলন শুরু করেছিল CRI রিপোর্ট জাস্টিফিকেশন করে কেন্দ্রের কাছে পাঠানো দাবিতে। সেই আন্দোলনের সময় থেকে এখনো পর্যন্ত পুলিশ তাদের আন্দোলন কারীদের মিথ্যে মামলায় গ্রেফতার করছে। মিথ্যা মামলায় আন্দোলন কারীদের গ্রেফতারের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য এই অবস্থান বিক্ষোভ। এই অবস্থান বিক্ষোভের নেতৃত্বে রয়েছেন উর্মি সমাজের নেতা রাজেশ মাহাতো ও শিবাজী মাহাতো সহ অন্যান্য নেতৃত্ব। তাদের দাবি মিথ্যা মামলায় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নিঃস্বার্থ মুক্তি দিতে হবে এবং নতুন করে কোন আন্দোলনকারীকে গ্রেফতার করা যাবে না এই দাবীতে মূলত আন্দোলন। এই অবস্থান বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর। অবস্থান বিক্ষোভের মূল মঞ্চের তিনদিকে পুলিশের গার্ডোয়াল দিয়ে পুরো ঘিরে ফেলা হয়েছে এবং মোতায়ন রয়েছে পুলিশ। এই অবস্থান বিক্ষোভকে ঘিরে যাতে কোনরকম কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে নজর রেখেছে পুলিশ প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.