জেলা

স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে নদীতে স্নান করতে গিয়ে ঘটলো বিপত্তি

স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে মহানন্দা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল অষ্টম শ্রেণীর এক ছাত্র। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার এবং পুরাতন মালদার মাঝামাঝি অবস্থিত মহানন্দা দ্বিতীয় সেতুতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয় ডুবুরি এবং স্পিড বোড দিয়ে চলছে তল্লাশি।
জানা গেছে, ডুবে যাওয়া ওই ছাত্রের নাম তন্ময় রায়(১৫), বাড়ি ইংরেজবাজার পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লী এলাকায়। নিখোঁজ ছাত্র অষ্টম শ্রেণীতে পড়তো।
পরিবার সূত্র জানা গেছে, আজকে ওই ছাত্র স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বেড় হয় এবং বন্ধুদের সঙ্গে মহানন্দার দ্বিতীয় সেতুর নিচে স্নান করতে নেমে তলিয়ে যায়। বন্ধু-বান্ধবরা দৌড়ে গিয়ে বাড়িতে খবর দিলে পরবর্তীতে ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের লোকজন ও পুলিশ প্রশাসন। তলিয়ে যাওয়ার কয়েক ঘন্টা হয়ে গেলেও এখনো ওই ছাত্রের কোন খোঁজ পাওয়া যায়নি। এদিকে দুদিন আগে বৃষ্টি হওয়ায় মহানন্দা নদীর জল ফুলেঁফেপে উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.