১৬ ই মার্চ শনিবার আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার দিন আর এই দিনে তেলেঙ্গানার করিমনগরের প্রতিমা মাল্টিপ্লেক্সে তল্লাশি চালিয়ে নগদ ৬ কোটি টাকা উদ্ধার করল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এই প্রসঙ্গে করিমনগরের এসিপি জানিয়েছেন, উপস্থিত রয়েছেন আয়কর দফতরের আধিকারিকরাও।
মধ্যরাত থেকে তল্লাশি চালিয়ে পুলিশ নগদ টাকার সন্ধান পায় এবং সেখান থেকে প্রায় সাড়ে ছয় কোটি টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযোগ এই টাকা বিআরএস নেতৃবৃন্দ নির্বাচনে খরচ করার জন্য টাকা রাখে ছিল । আর এই প্রতিমা মাল্টিপ্লেক্স হচ্ছে বিআরএস সাংসদ প্রার্থী বিনোদ কুমারের আত্মীয়দের।







