রাজ্য

কেমন আছেন এখন মুখ্যমন্ত্রী? স্বাস্থ্য নিয়ে আপডেট চিকিৎসকদের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন অনেকটা সুস্থ বোধ করছেন, শনিবার সকালে এমনটাই জানালেন চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য ভাল এবং স্থিতিশীল। তিনি সুস্থ হয়ে উঠছেন। আঘাতের কারণে যে ব্যথা ছিল, সেটাও অনেকটা কমে গিয়েছে।’

প্রসঙ্গত উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে কালীঘাটের বাড়িতে গতকাল সকাল থেকে পুলিসি তৎপরতা দেখা যায়। অনেকে আহত মুখ্যমন্ত্রীকে শুক্রবার দেখতেও যান। তিনি বাড়িতেই রয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়কে আপাতত সম্পূর্ণ বিশ্রামের সুপারিশ করেছেন চিকিৎসকরা। এসএসকেএম হাসপাতালের এক উর্ধ্বতন আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে তা’ই জানিয়েছেন। তিনি আরও জানান, রাতে মুখ্যমন্ত্রী ভাল ঘুমিয়েছেন। আপাতত তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকারই পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.