রাজ্য

রাজ্য প্রত্যাহার করল পঞ্চায়েত রায় পুনর্বিবেচনা করার আবেদন ; আর্জি মঞ্জুর প্রধান বিচারপতির !

নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হাই কোর্টের মঙ্গলবারের রায়ের কিছু অংশ পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল রাজ্য। রাজ্য সরকার আজ শুক্রবার সেই আবেদন প্রত্যাহার করে নিল । রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবেদন প্রত্যাহারের কথা জানান প্রধান বিচারপতিকে। যদিও বিচারপতি টিএস শিবজ্ঞানম প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেছেন।

উল্লেখ্য রাজ্য নির্বাচন কমিশন যে এলাকাগুলিকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছিল, সেই জায়গাগুলিতে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে এমনটাই গত মঙ্গলবার কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছিল। রাজ্যের আইনজীবী কল্যাণ বৃহস্পতিবার আদালতে গিয়ে পঞ্চায়েত ভোট নিয়ে বিরোধীদের জনস্বার্থ মামলায় হাই কোর্টের এই রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিলেন । বৃহস্পতিবার রাজ্য ছাড়াও কমিশন এবং বিরোধী দল বিজেপি এ নিয়ে হাই কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়।

প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে কল্যাণ বলেন, ‘‘সাতটি স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে আদালত। যদিও এখনও চিহ্নিত হয়নিnস্পর্শকাতর এলাকাই । যার ফলে এই রায় পুনর্বিবেচনা করা হোক।’’ পাশাপাশি কমিশনও জানিয়ে দেয়, তারা এখনও স্পর্শকাতর বুথ চিহ্নিত করেনি। যার ফলে প্রধান বিচারপতি এই বিষয়কে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ করেছিলেন। বৃহস্পতিবার অবশ্য স্পষ্ট ভাষায় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, রাজ্যের সব এলাকাতেই কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে হবে।এছাড়াও আরও বলেন ৪৮ ঘণ্টার মধ্যে নির্দেশ কার্যকর করতে হবে এমনটাই নির্দেশ দেয় হাই কোর্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.