রাজ্য

ফের রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ ঘোষ !

নিজস্ব সংবাদদাতা :সামনেই পঞ্চায়েত নির্বাচন। আজই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। লাগাতার অশান্তিতে জ্বলছে বাংলা। কেবলমাত্র শাসক-বিরোধী নয়, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের খবরও মিলছে নানা প্রান্ত থেকে। এহেন আবহেই সরব হলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপের উবাচ, ‘সারা পশ্চিমবঙ্গে হবে, আজকের দিনটা দেখতে দিন। এর জন্য আগে থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেনি তৃণমূল কংগ্রেস। বলেছিল ঘোষণা করবে। কিন্তু ঘোষণা করার পর থেকেই পদ ছাড়া দল ছাড়ার হিড়িক শুরু হয়ে গেছে। আজ থেকে আবার নির্দল হিসেবে অনেক লোক নমিনেশন করবে। কাল থেকে শুরু হয়েছিল, পার্টির লোকেরা তাদের মেরে তাড়িয়ে দিয়েছে, নির্দল নমিনেশন করতে দেয়নি। আজ থেকে দল ছাড়া পদ ছাড়া আবার হবে’।

বিশেষভাবে উল্লেখ্য, পঞ্চায়েত ভোট প্রসঙ্গে জোড়া মামলা দায়ের করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কেন্দ্রীয় বাহিনী নামিয়ে ভোটগ্রহণ, মনোনয়ন পেশের সময়সীমা-সহ একাধিক বিষয় নিয়ে দায়ের হয় সেই মামলা। বিরোধীরা দাবী ওঠায়, মনোনয়নে জমা দেওয়ার জন্য সকাল ১১টা থেকে বিকেল ৩টের পর্যন্ত যে সময় বরাদ্দ করা হয়েছে, যা একেবারেই পর্যাপ্ত নয়। তবে মনোনয়নের বিষয়ে হস্তক্ষেপ করেনি আদালত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.