প্রয়াত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার ঠিক ৮:২০ তে শেষ নিঃশ্বাসটা করেন তিনি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াণে শোকোস্তব্ধ রাজনৈতিক মহল। শেষবারের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করতে উপস্থিত হয়েছেন অনেক বিশিষ্ট মানুষের। ইতিমধ্যেই বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে সরকারি ছুটির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান ঘটলো দক্ষিণ কলকাতার বালিগঞ্জে পাম অ্যাভিনিউর নিজের বাসভবনে। অনেকদিন ধরে তিনি প্রবল অসুস্থ ছিলেন। এরপর আজ প্রাণ ত্যাগ করলেন তিনি। শোকের ছায়া নেমে এসেছে রাজ্য রাজনীতিতে। বামফ্রন্টের বিমান বসু থেকে শুরু করে মোহাম্মদ সেলিম সহ একাধিক উচ্চপদস্থ নেতৃত্ব শেষ বারের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছেছেন।
এছাড়াও বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির সামনে ভিড় জমিয়েছে অগন্তিক বামফ্রন্টের কর্মী সমর্থক। এছাড়াও শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য কিছুক্ষণ আগেই পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছানোর আগেই মুখ্যমন্ত্রী সরকারি ছুটির ঘোষণা করেন। এছাড়াও সম্পূর্ণভাবে ছুটি থাকবে সমস্ত স্কুল সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। টুইটারে শোক বার্তা দিয়েছেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি সকল স্তব্ধ সিপিএম নেতা বিমান বসু বলে জানিয়েছেন।
এ প্রসঙ্গে সিপিএম নেতা বিমান বসু জানিয়েছেন, ‘বুদ্ধদেব ভট্টাচার্য চলে গেল। বসে থেকে খবরটা পেয়ে উঠে দাঁড়াতে পারছিলাম না। অসুবিধা হচ্ছে। ক্ষতি তো হল। মানুষের স্বার্থে কাজ করেছে।’
এ প্রসঙ্গে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে গভীর ভাবে শোকাহত। ওঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই।’







