খেলাধুলা

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিউজিল্যান্ডের স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে স্যান্টনার

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। প্রথমবারের মতো মিচেল স্যান্টনারের নেতৃত্বে বিশ্বমঞ্চে নামছে কিউইরা। দলে জায়গা পেয়েছেন পেসার বেন সিয়ার্স এবং উইল ও’রর্ক। ইনজুরি কাটিয়ে সুপার স্ম্যাশে ফেরার পর সিয়ার্স এবার ওয়ানডে অভিষেকের অপেক্ষায়।

কোচ গ্যারি স্টেড জানান, পাকিস্তানের পিচে সিয়ার্সের গতিই হবে কিউইদের বড় অস্ত্র। ও’রর্ক এবং অলরাউন্ডার নাথান স্মিথের অন্তর্ভুক্তিও দলে ভারসাম্য এনেছে। তবে স্কোয়াড থেকে বাদ পড়েছেন জ্যাকব ডাফি, যিনি সম্প্রতি সাদা বলের ক্রিকেটে নজরকাড়া পারফর্ম করেছিলেন।

কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে এবং লকি ফার্গুসন লিগ প্রতিযোগিতার কারণে পাকিস্তান ট্রাই-সিরিজের প্রথম দিকে অনুপস্থিত থাকতে পারেন। তবে দলের মূল খেলোয়াড় হিসেবে তারা অন্তত দুটি ম্যাচ খেলবেন বলে জানিয়েছেন স্টেড।

নিউজিল্যান্ড তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তানের বিপক্ষে। এরপর রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের সঙ্গে এবং দুবাইয়ে ভারতের বিপক্ষে খেলবে। ছোট্ট এই টুর্নামেন্টে কন্ডিশনের ওপর নির্ভর করে দলে পরিবর্তন আনতে প্রস্তুত কিউইরা।

নিউজিল্যান্ড স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রর্ক, গ্লেন ফিলিপস, রচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ইয়ং।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.