রাজ্য

দুবাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎলাভে আগ্রহী ‘লুলু’ গ্রুপ, বাংলায় লগ্নির জোয়ার!

মাদ্রিদ-বার্সেলোনার পরবর্তীতে এবার দুবাইয়ে শিল্প সম্মেলন। সেখানে শিল্প সম্মেলনের পূর্বেই বিভিন্ন নামী সংস্থার সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন বাংলার বাণিজ্যিক দলের প্রতিনিধিরা। স্পেন সফরের লগ্নিতে এবার বাংলার নজরে মধ‌্যপ্রাচ‌্য। বিশ্বখ‌্যাত বাণিজ্যিক সংস্থা ‘লুলু’র সঙ্গে বৈঠকের সম্ভাবনাও বর্তমান।

সূত্রের খবর, বুধবার রাতেই স্পেন থেকে দুবাইয়ের দিকে রওনা হন মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাইতে মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। দুবাইয়ের লুলু গ্রুপ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন বলেই খবর। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চান তাঁরা।

উল্লেখ্য, লুলু রিটেইল ব‌্যবসায় দুবাইয়ের সিংহভাগ ও আবুধাবি তো বটেই, বিশ্বের বিভিন্ন প্রান্তে বৃহৎ শপিং মল, হোটেল প্রস্তুত করেছে। একইসঙ্গে, ম‌্যানুফ‌্যাকচারিং ইউনিট ও খ‌াদ‌্য প্রক্রিয়াকরণ শিল্পেও ব‌্যাপক বিনিয়োগ করে। বাংলায় হোটেল-শপিং মল ছাড়াও বড় আকারের খাদ‌্য প্রক্রিয়াকরণ শিল্পতালুক গড়তেও তাঁরা আগ্রহ প্রকাশ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.