গত ৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে গিয়েছিল এক মর্মান্তিক দুর্ঘটনা। যে দুর্ঘটনার শিকার হতে হয়েছিল এক তরুণী চিকিৎসককে বলি হয়েছিল তার প্রাণ। এরপর থেকে পশ্চিমবঙ্গ দেশ এবং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে প্রতিবাদের আগুন। মানুষ মোমবাতি ছেড়ে হাতে মশাল নিয়েছে। জায়গায় জায়গায় মেয়েদের রাত দখল, প্রতিবাদকে আরো জোরালো করে তুলেছিল। এরই মাঝে সুপ্রিম কোর্টের পাঁচই সেপ্টেম্বরের শুনানি স্থগিত রাখা হয়েছিল তাতে অসন্তোষ সৃষ্টি হয়েছিল সাধারণ জনগণের মধ্যে। এবার ৯ ই আগস্ট এর ঠিক এক মাস পর ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানি।
এই শুনানি হয়েছিল ডি ওয়াই চন্দ্রচূড়ের এবং মনোজ মিশ্রর ডিভিশন বেঞ্চে বারবার বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল রাজ্যের স্বপক্ষে উকিল কে কখন মৃতদেহ উদ্ধার হয়েছে? এফ আই আর এত দেরি করে কেন হয়েছে? সামান্য জেনারেল ডাইরি কেন করা হয়নি? এবং ক্রাইম সিমে কেন প্রচুর লোককে দেখা যাচ্ছে? ক্রাইমসিন কেন ৩০ মিনিটের মধ্যে কর্ডন করা হয়নি? এই সব কিছু নিয়ে বার বারই প্রশ্ন তুলছেন বিচারপতি।
এইসবের মাঝেই কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরা জানিয়েছেন ঘটনার ৫ ঘন্টা অতি গুরুত্বপূর্ণ সময় এবং স্পর্শকাতরও বটে। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই ঘটনাস্থলে পৌঁছেছে প্রায় পাঁচ দিন অতিক্রান্ত হবার পর সেক্ষেত্রে বহু প্রমাণ লোফার ও তথ্যের পরিবর্তন এর মতো ঘটনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনকি আদালতে মৃত চিকিৎসকের ময়নাতদন্তের রিপোর্টের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন সিবিআই। বিচারপতি জানতে চান কখন মৃত্যু ঘটেছে ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে রাজ্য কোন সময়ের উল্লেখ করতে পারেনি। এবং কখন ময়না তদন্ত করতে নিয়ে যাওয়া হয়েছে সেই সময়ের উল্লেখ করেনি। সেইসব প্রশ্ন তুললেই রাজ্যের তরফের উকিল জানান তারা কোন কিছু গোপন করেননি তারা সবকিছু উল্লেখ করেছেন। বিচার প্রতি জানান রাজ্যকে এই সব খুঁটিনাটি বিষয়ে রিপোর্ট জমা করতে হবে এবং মৃতদেহ ময়নাতদন্তের যে চালান সে চালানো জমা করতে হবে। এইসব বিষয়ে রিপোর্ট দিতে হবে পরবর্তী শুনানিতে এর পরবর্তী শুনানি হবে আগামী মঙ্গলবার। সেই দিনই সিবিআইকেও এই কেসের স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে।







