রাজ্য

বুধে ক্যামাক স্ট্রিটেই গ্রুপ ডি’র চাকরিপ্রার্থীদের মিছিল, খারিজ রাজ্যের আর্জি

গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল নিয়ে রায় বহাল রাখল কলকাতা হাইকোর্ট। বুধবার সরকারি চতুর্থ শ্রেণীর কর্মীদের মিছিল রয়েছে শহরে। মিছিলের রুট ক্যামাক স্ট্রিট হয়েই থাকুক, এমনই নির্দেশ আদালতের।

বিচারপতি জয় সেনগুপ্তের পর্যবেক্ষণ, ক্যামাক স্ট্রিটে কোনও স্কুল নেই। এটা কোনও ধর্না কর্মসূচি নয়। একটা মিছিল রাস্তা দিয়ে চলে যাবে। বিচারপতির উবাচ,‘ক্যামাক স্ট্রিটে মিছিল হলে অসুবিধা কোথায়? আপনাদের আবেদন মতো কালীঘাট এলাকায় অনুমতি দেওয়া হয়নি। তার পরে নির্দেশ পুনর্বিবেচনার আর্জি গ্রহণযোগ্য বলে মনে করছে না আদালত। ওই এলাকায় চাকরিপ্রার্থীদের মিছিল থামবে না এটা বলতে পারি। কিন্তু মিছিল হবেই।’

মিছিলের উদ্যোক্তাদের নির্দেশদান, নির্দিষ্ট রাস্তায় মিছিলের জন্য যেন কোনও মানুষের দুর্ভোগ যাতে না হয়, তা দেখা দরকার। এর আগে মিছিলের যে রুট দেওয়া হয়েছিল রাজ্য সেক্ষেত্রে আপত্তি তোলে। পরবর্তীতে দু’পক্ষ মিলিতভাবে নয়া বিকল্প রুটের প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে সায় দেয় উচ্চ আদালত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.