সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
রেশন দূর্নীতি মামলায় দীর্ঘ ২০ ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে গতকাল রাত ১.২০ নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। ইডির পক্ষ থেকে রাত ১.২০ নাগাদ অ্যারেষ্ট মেমোতে সই করানো হলেও ভোর ৩.৩০ নাগাদ বাড়ী থেকে বের করে সোজা ইডির অফিস সিজিও কমপ্লেক্সে আনা হয়।
রেশন দূর্নীতি মামলায় গতকাল সকাল থেকেই প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশী চালিয়েছিল ইডি। ইডি সুত্রে খবর, তদন্তে অসহযোগীতা ও ইডি আধিকারীকদের জিজ্ঞাসাবাদের সময় ভূল পথে পরিচালিত করার অভিযোগে এই গ্রেপ্তার।
আজ সকালে জোকা হাসপাতালে মন্ত্রীকে নিয়ে যাওয়া হবে শারীরিক পরীক্ষার জন্য। তারপর ইডির বিশেষ আদালত ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে। ইডির পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের জেল হেফাজতের আর্জি জানানো হবে বলেই জানা যাচ্ছে।
প্রসঙ্গত কয়েকদিন আগে রেশন দূর্নীতি মামলায় তৃনমূল ঘনিষ্ঠ খাদ্য ব্যাবসায়ী বাকীবুর রহমানকে গ্রেপ্তার করেছিল ইডি। তাকেই জিজ্ঞাসাবাদের পর মন্ত্রীকে গ্রেপ্তার। মন্ত্রীর গ্রেপ্তারিতে ইতিমধ্যে রাজ্যের শাসক দল ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে।







