রাজ্য

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ? নির্বাচন-গণনার দিন বন্ধ থাকবে নেট? পিআইবি ফ্যাক্ট চেক কি জানাচ্ছে,,

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে। ১৯ এপ্রিল থেকে ভোট। ১ জুন শেষ পর্বের ভোট। ৫৪৩টি আসনে ১৯ এপ্রিল থেকে সাত দফায় ভোট হবে দেশজুড়ে। ৪ জুন নির্বাচনের ফল ঘোষণা। নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই সোশ্য়াল মিডিয়ায় একটি বার্তা হু হু করে ভাইরাল হয়েছে। সেই বার্তায় দাবি করা হয়েছে, লোকসভা নির্বাচন ও গণনার দিন ইভিএম মেশিনের চারপাশে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। আদৌ কি এটি সঠিক? জানুন ভাইরাল পোস্টের সত্যতা।

পিআইবি ফ্যাক্ট চেক এক্স হ্যান্ডেলে জানিয়েছে, লোকসভা নির্বাচন এবং গণনার দিন ইভিএম মেশিনের চারপাশে ইন্টারনেট বন্ধের বার্তাটি সম্পূর্ণ ভুয়ো। মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ১০০ মিটার দূরে রাখা হবে এমন দাবিও ভুয়ো। প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) ফ্যাক্ট চেক-এ এই ধরনের ভুয়ো বার্তা বিশ্বাস না করতে অনুরোধ করা হয়েছে সকলকে।

পিআইবি ফ্যাক্ট চেক কী?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভুয়ো বার্তা বা পোস্টগুলির সত্যাসত্য দিক উঠে আসে পিআইবি ফ্যাক্ট চেকের মাধ্যমে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.