রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিবছর বিভিন্ন উৎসবে ছুটি দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তার অন্যথা হলো না। চলতি মাসের প্রথম দিনে অর্ধদিবস ছুটির ঘোষণা করেছিলেন তিনি। তারপর থেকেই উঠে আসে একের পর এক ছুটির দিন।
১লা জুলাই রাজ্য সরকারি কর্মচারীদের অর্থ দিবস ছুটি পেয়েছিল। কারণ বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষ্যে ‘ডক্টর দিবস’ হিসেবে পশ্চিমবঙ্গে পালন করা হয়ে থাকে। তবে তারপরেই জুলাই মাসে আসে রথযাত্রার ছুটি। তবে এবছর রথযাত্রা রবিবার পালিত হওয়ায়, অতিরিক্ত ছুটি পাওয়ার থেকে বঞ্চিত হলো রাজ্য সরকারি কর্মচারীরা। তবে আগামী ১৩ জুলাই রবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
এরপরই ১৭ই জুলাই বুধবার মহরম উপলক্ষ্যে রাজ্য সরকারের সমস্ত কর্মচারীরা ছুটি পেতে চলেছে। তারপরে আর সেরকম ছুটির সম্ভাবনা নেই। কিন্তু আগস্ট মাস পরতেই স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পুরো দেশব্যাপী উদযাপন করবে ১৫ ই আগস্ট। সেই দিন স্বাভাবিকভাবে ছুটি পাচ্ছে সকলে। এছাড়াও রাজ্য সরকারের কর্মচারীরা রাখির জন্য ছুটি পাচ্ছে ১৯শে আগস্ট সোমবার। তবে এরপর জন্মাষ্টমী ২৬ শে আগস্ট সোমবার পরেছে। তাই এই দুই ক্ষেত্রেই শনি-রবি-সোম তিন দিন টানা ছুটি পাচ্ছে রাজ্য সরকারের কর্মচারীরা।







