রাজ্য

রক্ষকই ভক্ষক! ফের মর্মান্তিক ঘটনার শিকার যোগিরাজ্য

সাধারণত ছাত্রছাত্রীদের কাছে বাড়ির বাইরের নিরাপদ স্থান বলতে শিক্ষাপ্রতিষ্ঠানকেই মনে করা হয়। অথচ সেখানেই ভয়ংকর নির্যাতনের শিকার পড়ুয়ারা। স্কুলে পড়ুয়াদের যৌণ নির্যাতন ও ফোন অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগে গ্রেপ্তার হলো স্কুলেরই প্রধান শিক্ষক। ঘটনাস্থল উত্তরপ্রদেশের বুন্দেকশহর জেলা।
অভিভাবকদের অভিযোগের ভিত্তিতেই সোমবার গ্রেপ্তার করা হয় ওই শিক্ষককে। গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পুলিশ।
অভিযুক্ত ব্যাক্তির নাম প্রতাপ সিং। বুন্দেলপুর জেলার একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষক তিনি। পড়ুয়ারা অভিযোগ করেছে, দীর্ঘদিন ধরেই স্কুলের ছাত্রীদের সঙ্গে এই অশ্লীল আচরণ করছিল। মূলত ৯ থেকে ১২ বছর বয়সি ছাত্রীদের সঙ্গে এইরূপ অশ্লীল ব্যবহার করতেন তিনি। পুলিশের দাবি, স্কুলে ছাত্রীদের ওই শিক্ষক ফোনে অশ্লীল ভিডিও দেখাতেন ও আপত্তিকরভাবে স্পর্শ করতেন। এমনকি তাদেরকে হুমকিও দেওয়া হয় এই বলেই যে, এই ঘটনার কথা তারা বাড়িতে জানালে তাদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে এবং স্কুল থেকে বার করে দেওয়া হবে। ধীরে ধীরে পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাড়ায় যে ছাত্রীরা স্কুল যাওয়া বন্ধ করে দিতে থাকে। এরপরেই ঘটনাটি প্রকাশ্যে আসে।
বেশ কয়েকজন ছাত্রীর পরিবার স্কুলে এই নির্যাতনের কথা জানতে পেরে অভিযোগ দায়ের করেন পুলিশের কাছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে ওই স্কুলের প্রধান শিক্ষককে। পুলিশি সূত্রে জানা গেছে, ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পকসো আইনেও মামলা দায়ের হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.