রাজ্য

অন্নপূর্ণার টাকা না পাওয়া আবেদনকারীদের স্বস্তি, বাতিল আবেদন ফের খতিয়ে দেখার আশ্বাস মন্ত্রীর

পূর্ব বাংলার বহু পরিবারে এখন উৎসবের আবহ। অন্নপূর্ণা যোজনার আওতায় ১ কোটি ১০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পৌঁছে গিয়েছে। তবে এখনও অনেক আবেদনকারী এই অর্থ না পাওয়ায় উদ্বেগে রয়েছেন। কারও আবেদনের স্টেটাসে ‘আন্ডার এনকোয়ারি’ দেখা যাচ্ছে, আবার কারও ক্ষেত্রে ‘অ্যাপ্লিকেশন রিজেক্টেড’ দেখাচ্ছে। এই পরিস্থিতিতে টাকা না পাওয়া আবেদনকারীদের আশ্বস্ত করেছেন মেখলিগঞ্জের বিধায়ক ও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতি রাভা রায়। তিনি জানিয়েছেন, যেসব আবেদন বাতিল হয়েছে, সেগুলি নতুন করে পরীক্ষা করা হবে এবং প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন প্রশাসনের আধিকারিকরা।

কী বললেন মন্ত্রী?

রবিবার মালতি রাভা রায় জানান, যেসব মহিলার অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল হয়েছে, তাদের প্রত্যেকের আবেদন পুনর্বিবেচনা করা হবে। সরকারি আধিকারিকরা আবেদনকারীদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় তথ্য যাচাই করবেন এবং আবেদন বাতিলের প্রকৃত কারণ খুঁজে দেখবেন। যাচাইয়ের পর সংশ্লিষ্ট আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কি না, তাও জানানো হবে। তিনি স্পষ্টভাবে বলেন, “যে সমস্ত আবেদনকারী প্রকৃত অর্থে যোগ্য, তাঁদের কাউকেই সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হবে না।”

মন্ত্রী আরও জানান, অল্প সময়ের মধ্যেই বিপুল সংখ্যক মহিলার কাছে এই আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি এসডিও ও বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে প্রত্যেকটি বাতিল আবেদনের কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

১০ জুলাইয়ের মধ্যে শেষ হবে যাচাই

গত ৪ জুলাই মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের নেতৃত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ১০ জুলাইয়ের মধ্যে সমস্ত আবেদন যাচাইয়ের কাজ সম্পূর্ণ করতে হবে। বাতিল হওয়া আবেদনগুলি পুনরায় পরীক্ষা করার পাশাপাশি অফলাইনে জমা পড়া আবেদনগুলিকেও ডিজিটাল ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার কাজ একই সময়সীমার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, অন্নপূর্ণা যোজনার জন্য মোট ১ কোটি ৬২ লক্ষ আবেদন জমা পড়েছিল। তার মধ্যে প্রায় ২৭.৩৮ লক্ষ আবেদন বাতিল হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যাঁরা সিএএ-র জন্য আবেদন করেছেন বা যাঁদের নাম ট্রাইব্যুনালে রয়েছে, তাঁদের ক্ষেত্রেও আপাতত অন্নপূর্ণা যোজনার সুবিধা বন্ধ করা হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.