সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা:
মাধ্যমিক পরীক্ষা নিয়ে এলো বড় খবর। জানা গেলো যে ১৫ মে মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে। এমনটাই বিকাশ ভবন সুত্রে খবর। সেই মতো যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে শিক্ষা দপ্তরে। ২৮ এপ্রিল থেকে অনলাইনের নম্বর যাচাই করা শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সেটা মিটে গেলে ১৫ মে প্রকাশ করা হবে ফল। কোনো কারণে সেটা না হলে সেক্ষেত্রে ১৭ মে- এর মধ্যে ফল প্রকাশ করা হবেই।







