বিনোদন

বক্স অফিসে সপ্তাহান্তে একশো কোটি আয় করল ভাইজানের ছবি

৩ দিনেই ১০০ কোটি পার করল সলমান খানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। মুক্তির প্রথম দিন এই ছবি প্রত্যাশা মতো ব্যবসা না করলেও ঈদের দিন বক্স অফিসে ঝড় তোলে এই ছবি। শনিবার ও রবিবার বেশ ভালোই ব্যবসা করেছে এই ছবি। ফারহাদ সামজি পরিচালিত এই ছবি শুধুমাত্র রবিবার ভারতে ব্যবসা করেছে ২৬.৬১ কোটি। প্রথম সপ্তাহ শেষে ভারতে এই ছবির পুরো কালেকশন ৬৮.১৭ কোটি টাকা। তবে সারা বিশ্ব জুড়ে এই ছবির কালেকশন ছাড়িয়েছে ১০০ কোটি।

কিসি কা ভাই কিসি কি জান শুক্রবার ১৫.৮১ কোটি টাকা আয়ের করেছিল। যা ইদে মুক্তি পাওয়া সলমানের ছবির জন্য কিছুটা কমও বলা চলে। ইদের দিন সেই ছবিটিই এক লাফে ২৫.৭৫ কোটি টাকা সংগ্রহ করেছে। ট্রেড অ্যানালিস্টের রিপোর্ট অনুযায়ী, ছবিটি তৃতীয় দিনে ২৭ কোটি টাকা আয় করেছে। যা উদ্বোধনের সপ্তাহান্তে প্রায় ৬৫ কোটি টাকার ঘরে নিয়ে গিয়েছে ব্যবসাকে। এর সঙ্গে অন্যান্য পরিসংখ্যান ও বিদেশি সংগ্রহ সমেত কিসি কা ভাই কিসি কি জান তিন দিনে বিশ্বব্যাপী সংগ্রহ দাঁড়িয়েছে ১১৪ কোটি টাকা।

কিসি কা ভাই কিসি কি জান ছবিতে সলমান খান ছাড়াও ফরহাদ সামজি ছবিতে আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ দাগ্গুবাতি, জগপতি বাবু, জ্যাসি গিল, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, পলক তিওয়ারি, ভিনালি ভাটনগর এবং বিজেন্দ্র সিং প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.