সম্পত্তি কেনা-বেচায় স্ট্যাম্প ডিউটির ছাড় তুলে নিল নবান্ন। চব্বিশ সালের ৩০ জুন পর্যন্ত ২ শতাংশ ছাড় দেওয়ার কথা বলা হয়। ১ জুলাই, সোমবার থেকে ছাড় তুলে নেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার। গতকালই অর্থ দফতর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিবৃতি দেওয়া হয়, মহামারির সময় অর্থনৈতিক কারণে এই ছাড় ঘোষণা করা হয়েছিল। সেই অনুসারে ২০২১ সালের জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। প্রায় তিন বছর পর পরিস্থিতি যাচাইয়ের পরবর্তীতে এই ছাড় তুলে নেওয়ার সিদ্ধান্তগ্রহণ হল।
উল্লেখ্য, অতিমারির সময় ফ্ল্যাট এবং বাড়ির বিক্রির হার কমে গিয়েছিল। সেই পরিস্থিতিতে ফ্ল্যাট এবং বাড়ি বিক্রির চাহিদা বাড়াতে স্ট্যাম্প ডিউটি এবং সার্কেল রেটে ছাড় দেওয়ার ব্যাপারে তৎপরতা দেখিয়েছিল রাজ্য সরকার।
অন্যদিকে, স্ট্যাম্প ডিউটির পাশাপাশি সার্কেল রেটের ১০ শতাংশ ছাড়ও তুলে নেওয়া হয়েছে, এমনটাই সূত্রের খবর।







