আরজি করের রেশ কাটতে না কাটতেই ফের দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকার হরিদেবপুরে দশ বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগ, এক ব্যক্তির বিরুদ্ধে। গত ২৬ তারিখে উত্তম দে নামক এক ব্যক্তির দ্বারা ওই নাবালিকা যৌন হেনস্তার শিকার হন। পরবর্তী ক্ষেত্রে তার পরিবারের লোকের তরফ থেকে পরিবারের বয়ান অনুযায়ী সেই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, ওই ১০ বছরের নাবালিকাকে ধর্ষণ করার অপরাধে সেই ব্যক্তির বিরুদ্ধে পকশো ধারায় মামলা রুজু করেছেন হরিদেবপুর থানার পুলিশ।
এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পরিবার তরফে দাবি উত্তম দেন নামক ঐ ব্যক্তি পরিবারের বেশ ঘনিষ্ঠ ছিল। জন্মাষ্টমীর অনুষ্ঠানের নিমন্ত্রিত হিসেবে আসার পর এই বাড়ির ১০ বছরের নাবালিকাকে অন্য ঘরে নিয়ে গিয়ে তার ওপর শারীরিক নির্যাতন চালায় ওই ব্যক্তি। নাবালিকাকে নৃশংসভাবে অত্যাচার করে এবং তার সারা দেহে কামড়ের চিহ্ন পাওয়া যায়। পরিবার তরফে আরো জানিয়েছে তারা ওই ব্যক্তিকে জেরা করলে ব্যক্তি কিছু স্বীকার করতে নারাজ।
ব্যক্তির বিরুদ্ধে পকশো আইনে মামলা করা হয়। পুলিশ তাকে গ্রেফতার করলেও পরবর্তীতে ছেড়ে দেয় এমনটাই অভিযোগ জানাচ্ছে পরিবার এবং স্থানীয় বাসিন্দারা। তবে নির্যাতিত নাবালিকাকে পুলিশ হেফাজতে রেখেছে তাকে কমিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরিবার ও স্থানীয়দের দাবি যে শিশু কন্যাটিকে হোম থেকে ছাড়তে হবে এবং তারা স্লোগান তোলে উত্তম দিকে অবিলম্বে গ্রেফতার করার।







