অফবিট

চোখের ধাঁধা : জঙ্গলটির মধ্যে একটি সাপ লুকিয়ে রয়েছে, যাকে খুঁজতে অনেকেই হিমশিম খাচ্ছেন!

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ছবি পোস্ট হয়, এর মধ্যে অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি মজাদার (fun) এবং অনেকেই সমাধান করতে বেশ পছন্দ করেন। এই জাতীয় ছবির মাধ্যমে নিজের আইকিউ লেভেল (IQ level) বোঝার একটি ভালো উপায়। আজকের এই প্রতিবেদনে তেমনি একটি ছবি নিয়ে আসা হয়েছে যেখানে লুকিয়ে রয়েছে একটি সাপ।

উপরে শেয়ার করা ছবিতে দেখতে পাচ্ছেন জঙ্গলের মধ্য দিয়ে একটি বড় নালা বয়ে গেছে। আশেপাশে রয়েছে অজস্র গাছ এবং সবুজ তৃণভূমি (grassland)। জঙ্গলটির মধ্যে কিছু প্রাণীও রয়েছে। যেমন – জলে মাছ, ডাঙ্গায় হাঁস এবং গাছে একটি খরগোশ। তবে এরই মধ্যে কোথাও একটি সাপ লুকিয়ে রয়েছে, যাকে খুঁজতে গিয়ে অনেকেই বিভ্রান্ত (confused) হয়ে পড়ছেন।

বলা হয়েছে, কেবল ২০% মানুষই জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা সাপটি খুঁজে পেতে পারেন। অনেকেই সাপটিকে শনাক্ত করতে ব্যর্থ হয়েছেন। তবে ইতিমধ্যেই যারা খুঁজে পেয়েছেন তাদের চোখ সত্যিই তীক্ষ্ণ। আসলে এই জাতীয় ছবিগুলি দেখতে সাধারণ হলেও এর মধ্যে এমন কিছু লুকিয়ে থাকে যা আপনার ভাবনার চেয়েও অনেক সূক্ষ্ম।

তবে আপনার ক্ষেত্রে সাপটি খুঁজে বের করা যদি কঠিন বলে মনে হয় তাহলে ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ছবিটি প্রথমে মনোযোগ সহকারে দেখুন। সাপটি রয়েছে নালার বামপাশে একটি গাছের নিচে। আপনি যদি এখনো খুঁজে না পান তাহলে আমরা হাইলাইটের মাধ্যমে বুঝিয়ে দিলাম।

বিশেষজ্ঞদের মতে, ধাঁধার সমাধান করার জন্য বিশেষ গাণিতিক দক্ষতার প্রয়োজন নেই, একটু পারিপার্শ্বিক ও ভিন্নভাবে চিন্তা করলেই ছবির রহস্য খুঁজে পেতে পারেন। তবে নিয়মিত ধাঁধা সমাধানের মাধ্যমে আপনি একজন ভালো পর্যবেক্ষক হতে পারেন। এছাড়া এগুলি এক প্রকার মস্তিষ্কের ব্যায়ামও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.