আমরা যে কোন ছবিকে অপটিক্যাল ইলিউশন পড়তে পারি যতক্ষণ না পর্যন্ত ওই ছবির রহস্য উন্মোচন হচ্ছে।এই প্রতিবেদনে তেমনি একটি ছবি নিয়ে আসা হয়েছে যেখানে লুকিয়ে রয়েছে একটি কচ্ছপ। সোশ্যাল মিডিয়ায় একঘেয়েমি দূর করতে অনেকেই এই জাতীয় চ্যালেঞ্জগুলি গ্রহণ করে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দেন।
আপনারা দেখতে পাচ্ছেন ওপরে শেয়ার করা ছবিটিতে একটি জঙ্গলের। যেখানে একটি শিয়াল, একটি বাঘ ও একটি পাখি রয়েছে। তবে এরই মধ্যে কোথাও কচ্ছপটি লুকিয়ে আছে যাকে খুঁজতে অনেকেই হিমশিম খাচ্ছেন। পরিবেশটা খুবই সুন্দর ও মনোরম। হয়তো এই কারণে কচ্ছপটিকে সহজে খুঁজে পাওয়া যাচ্ছে না।
৯৫% মানুষ খুঁজে পেতে ব্যর্থ এমনটাই দাবি করা হচ্ছে।তাই অনেকেই ছবিটির দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার পরেও কচ্ছপটি খুঁজতে ব্যর্থ হয়েছেন। তবে ইতিমধ্যেই যারা খুঁজে পেয়েছেন মানতেই হবে তাদের চোখ সত্যিই তীক্ষ্ণ। কচ্ছপটি আপনিও কি খুঁজে পেয়েছেন? এর উত্তর ‘না’ হলে আমরা হাইলাইটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি।

কচ্ছপটি লুকিয়ে রয়েছে গাছটির বাম দিকের ডালের নিচের ঝোপের কাছে। তবে কচ্ছপটি উল্টো অবস্থায় রয়েছে। যদিও এই অবস্থায় তাদের দেখা যায় না। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ধাঁধার সমাধানের মাধ্যমে আপনি একজন ভালো বিশ্লেষক হয়ে উঠতে পারেন। এ জাতীয় ছবিগুলি মনকে বিভ্রান্ত করলেও একপ্রকার মস্তিষ্কের ব্যায়াম।







