নিজস্ব সংবাদদাতা : এক ধরনের ভাইরাসের কারণে আঁচিল হয়। আঁচিল বড়ো, ছোট সব ধরণের হতে পারে। আঁচিলের সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই বিভিন্ন ওষুধ খান। এছাড়া আঁচিল কমাতে ভরসা রাখতে পারেন ঘরোয়া কিছু টোটকায়।
১. ডিম : একটা কাঁচা ডিম ভেঙে কুসুম ও ডিমের সাদা অংশ একসঙ্গে ভাল করে মিশিয়ে ব্রাশের সাহায্যে আঁচিলের উপর লাগান। পর পর দু’সপ্তাহ দু’দিন করে এটি কিছুক্ষণ লাগিয়ে রাখুন। তার পর মিশ্রণটি শুকিয়ে এলে সাবান ও ঠান্ডা জল দিয়ে ভাল করে ধুয়ে নিন।
২. বেকিং সোডা : ক্যাস্টর অয়েল এবং বেকিং পাউডারের একটি মিশ্রণ তৈরি করে নিন। মিশ্রণটি আঁচিলের উপর ভাল করে লাগিয়ে রাখুন। সারা রাত রাখুন। বেশ কিছু দিন পর থেকে উপকার পাবেন।
৩. আপেল সিডার ভিনিগার : ভিনিগারে ভেজানো তুলো আঁচিলের উপর রেখে দিন সারা রাত। পর পর পাঁচ দিন করুন। আপেল সিডার ভিনিগারে প্রচুর অ্যাসিড রয়েছে। আঁচিলের সমস্যা কমাতে দারুণ সাহায্য করে অ্যাপেল সিডার ভিনিগার।
৪. পেঁয়াজের রস : পেঁয়াজের রসে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিসেপ্টিকগুণ, যা বিভিন্ন ব্যাক্টেরিয়া মেরে ফেলতে সাহায্য করে। পেঁয়াজের রসে রয়েছে আঁচিল কমানোর ক্ষমতাও। পেঁয়াজের রস তুলো ভিজিয়ে আঁচিলের উপর লাগান। এতে উপকার পেতে পারেন ।
শরীরের কোনও অংশে আঁচিল দেখা দিলে ঘরোয়া টোটকার পাশাপাশি চিকিত্সকরে পরামর্শ নিতে ভুলবেন না কেউ।







