রাজ্য

চেন্নাইয়ে বারের ছাদ ভেঙে মৃত ৩

চেন্নাইয়ে বারের সংস্কারের কাজ চলাকালীন ভেঙে পড়ল বারের ছাদ। বারের ছাদ ভেঙে মৃত্যু হয় তিন জনের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার চেন্নাইয়ের আলওয়ারপেট এলাকায় চ্যামিয়ার্স রোডে।একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী,চ্যামিয়ার্স রোডে একটি জনপ্রিয় বারের সংস্কারের কাজ চলছিল আর সেই সময় ভেঙে পড়ে বারের প্রথম তলার ছাদ।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত তিনজন নিহত হয়েছেন তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও ছাদ ভাঙার কারণ ক্ষতিয়ে দেখছে পুলিশ। যদিও কেউ কেউ ইঙ্গিত করছেন বারের উল্টোদিকে মেট্রো রেলের কাজ চলছে, সেদিকে।

যদিও চেন্নাই মেট্রোরেল দাবি করেছেন,২৪০ ফুট দূরে মেট্রো রেলের কাজ চলছিল এবং বিল্ডিংয়ে কোনও কম্পন লক্ষ্য করা যায়নি। তাই মেট্রোরেলের কাজের জন্য বারের ছাদ ভেঙে পড়েনি।তবে জয়েন্ট পুলিশ কমিশনার প্রেম আনন্দ সিনহা বলেছেন, ‘ঘটনার সময়ে মেট্রো রেলের বড় কোনও কাজ চলছিল কিনা, তা আমরা পরীক্ষা করছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.