রাজ্য

বকেয়া কর নিয়ে নির্বাচনের সময় কী পদক্ষেপ? সুপ্রিমকোর্টে স্বস্তির বার্তা আয়কর বিভাগের

লোকসভা নির্বাচনের মুখে আয়করের নোটিশে জেরবার কংগ্রেস। সূত্রের খবর রবিবার আয়কর বিভাগের তরফে আরও একটি নোটিশ পাঠানো হয় কংগ্রেসকে। নোটিশে দাবি করা হয় ১৭৪৫ কোটি টাকার। এর আগেও ছিল ১৭০০ কোটি টাকার দাবি।এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় ২০২৪-এর ২৪ জুলাই।

সোমবার দেশের সর্ব্বোচ আদালতে শুনানির সময় আয়কর বিভাগের তরফে থেকে আদালতে জানানো হয়, লোকসভা নির্বাচনের সময় কংগ্রেসের থেকে ১৭০০ কোটি টাকা পুনরুদ্ধারের কাজে তারা কোনও কড়া পদক্ষেপ নেবে না।

আয়কর বিভাগের তরফে জুনে পরবর্তী শুনানির জন্য আবেদন করা হয়। অর্থাত্‍ আয়কর বিভাগের তরফে নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন রাজনৈতিক দলের জন্য বাধা এড়াতে নিজেদের প্রতিশ্রুতির ওপরে জোর দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.