বিনোদন

প্রথম অভিনয়ে কত পারিশ্রমিক পেয়েছিলেন শর্মিলা ঠাকুর? জানেন?

চিরন্তন বলিউড অভিনেত্রী, শর্মিলা ঠাকুর সম্প্রতি শেয়ার করেছেন তার কর্মজীবনে পাওয়া প্রথম স্যালারির কথা। তার প্রথম বেতন ছিল 5,000 টাকা, একটি শাড়ি এবং একটি ঘড়ি। এবং তার পাওয়া টাকা থেকে তিনি সোনার চুড়ি, একটি নেকলেস, কানের দুল কেনেন।

শর্মিলা ঠাকুর ১৩ বছর বয়সে তার অভিনয় জীবন শুরু করেন। ১৯৫৯ সালে সত্যজিৎ রায় ‘অপুর সংসার’-এ বাল্যবধূ হিসেবে কাস্ট করেন তাঁকে।
শর্মিলা ঠাকুর জানান, তার বাবা চাননি যে তাঁর মেয়ে টাকার বিনিময়ে কাজটি করুক। তার কারণ, তিনি মনে করেন এত বড়ো একজন পরিচালকের সঙ্গে কাজ করতে পারাই তাদের কাছে অনেক সম্মানের।

কিন্তু, সত্যজিৎ রায় তার প্রধান অভিনেত্রীকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেন। এবং তিনি ৫০০০টাকা, একটি শাড়ি এবং একটি ঘড়ি উপহার দেন। শর্মিলা ঠাকুর আরো বলেন যে তার বাংলা চলচ্চিত্রের জন্য, তাকে 1960 এর দশকে প্রায় 10,000 টাকা দেওয়া হয়েছিল। কিন্তু যখন তিনি ‘কাশ্মীর কি কালি’ (1963) দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন, তখন তাকে 25,000 রুপি পারিশ্রমিক দেওয়া হয়। সেই সময় শক্তি সামন্ত, যিনি তাকে দুটি ছবিতে চুক্তিবদ্ধ করেছিলেন, তিনি পরামর্শ দিয়েছিলেন, “তোমাকে টাকা না দিয়ে, আমি কেন জমি দেব না?” কিন্তু শর্মিলা ঠাকুর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।
‘অমর প্রেম’, ‘আরাধনা’, ‘চুপকে চুপকে’, ‘অ্যান ইভিনিং ইন প্যারিস’, ‘কাশ্মীর কি কালি’ এবং ‘অনুপমা’ সহ বেশ কয়েকটি আইকনিক বলিউড সিনেমায় অভিনয় করেছেন শর্মিলা ঠাকুর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.