১০০ শতাংশ বুথেই ওয়েবকাস্টিং করতে হবে বলেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে।জাতীয় নির্বাচন কমিশনের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে ৯২০ কোম্পানি আধা সেনা চাওয়া হয়েছিল। যা জম্মু কাশ্মীরের থেকেও বেশি ছিল।
ত্রিপুরাতেও ১০০% বুথে ওয়েবকাস্টিং হবে।ওয়েবকাস্টিং-এর জন্যও বিভিন্ন জেলাগুলি থেকে স্পর্শকাতর বুথের তালিকা এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারেরা কত শতাংশ বুথে ওয়েবকাস্টিং করতে চাইছেন, তা নিয়েও তথ্য চাওয়া হয়েছিল। আর এবার জাতীয় নির্বাচন কমিশন সরাসরি চিঠি লিখেই ১০০ শতাংশ বুথেই ওয়েব কাস্টিং-এর পক্ষে, তা জানিয়ে দেওয়া হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে।কমিশন সূত্রে খবর শনিবারেও গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন তাঁরা।







