কয়েকদিন আগে পিংলায় রাতের অন্ধকারে ধান জমি থেকে উদ্ধার হয় বিজেপি কর্মী শান্তনু ঘোড়াই এর দেহ দেহ। পরিবারের অভিযোগ বিজেপি করার অপরাধে রাতের অন্ধকারে খুন করা হয়েছে শান্তনুকে। এবার পিংলায় নিহত সেই বিজেপি কর্মীর বাড়িতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
গত ২৩ শে মার্চ পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভার খড়গপুর গ্রামীন থানার অন্তর্গত বারবাসী এলাকা থেকে শান্তনু ঘোড়াই এর মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল তাকে খুন করে গ্রামের পাশে ধান জমিতে ফেলে দেওয়া হয়। অভিযোগের তীর উঠেছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
বিজেপির ঘাটালের প্রার্থী হিরন এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন।
আজ সেই নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে রাজ্যপাল পিংলায় আসেন। পরিবারের লোকেরা রাজ্যপালের কাছে সিবিআই তদন্তের দাবী সহ, কেন্দ্রীয় সরকারের হাসপাতালে পুনঃরায় মৃতের ময়না তদন্তের দাবী তুলে। রাজ্যপাল আশ্বাস দিয়েছেন তিনি যথাযথ পদক্ষেপ গ্রহন করবেন।







