বিদেশ

বালিচিস্তানের জঙ্গিদের হাতে নিহত পাকিস্থানের সাধারণ মানুষ

শুক্রবার পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে অজ্ঞাত জঙ্গিদের হাতে নয়জন বাস যাত্রীসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। প্রথম ঘটনায়, সশস্ত্র জঙ্গিরা নোশকি জেলার মহাসড়কে একটি বাস থামায় এবং বন্দুকের মুখে নয়জনকে অপহরণ করে বলে পুলিশ জানিয়েছে। একজন আধিকারিক জানিয়েছেন, পরবর্তীতে কাছাকাছি পাহাড়ি এলাকায় একটি সেতুর কাছে নয়জনের মৃতদেহ গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে।
তিনি বলেন, বাসটি কোয়েটা থেকে তাফতানের দিকে যাওয়ার সময় সশস্ত্র ব্যক্তিরা সেটি থামিয়ে যাত্রীদের শনাক্ত করার পর নয়জনকে পাহাড়ি এলাকায় নিয়ে যায়। পৃথক ঘটনায় একই রাস্তায় একটি গাড়ির ওপর গুলি চালানো হয়, এতে দুই যাত্রী নিহত ও দুইজন আহত হয়। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি বলেছেন যে নাসিক হাইওয়েতে ১১ জনকে খুনের সঙ্গে জড়িতদের রেয়াত করা হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.