জেলারাজনীতি

বড় চমক অভিষেকের বারুইপুর জনসভায় ! থাকবে র‍্যাম্প ওয়াক ! মঞ্চ বেঁধেই তাক লাগালো তৃণমূল

বছর পড়তে না পড়তেই নতুন চমক তৃণমূল কংগ্রেসের । অন্যবারের তুলনায় এবার হতে চলেছে , অনেকটাই আলাদা ধরনের কর্মসূচি । আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে , নতুন ধরনের জনসভা শুরু করছেন তৃণমূলের সেকেন্ড কমান্ড । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন জনসভা , ‘আবার জিতবে বাংলা যাত্রা’ । শুক্রবারই তার গ্র্যান্ড ওপেনিং । তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার আগেই , শুধুমাত্র মঞ্চ বেঁধেই তাক লাগিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস ।

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ফুলতলা সাগরসঙ্ঘের মাঠে তৃণমূলের তরফে , যে আয়োজন করা হয়েছে, সেই আড়ম্বর বাইরুপুরে আগে কখনও দেখা গিয়েছে কিনা তা বলা যায় । শেষবার লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে তৃণমূলের জনসভায় দেখা গিয়েছিল এই আড়ম্বর । সেই সভায়তেই হাঁটার জন্য ব্যবস্থা করা হয়েছিল র‍্যাম্পের। একে একে তৃণমূল নেত্রী প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন এবং তারপর সেই প্রার্থীরা হেঁটেছিলেন র‍্যাম্প ধরে । এবার খানিকটা সেই ধাঁচেই করা হচ্ছে অভিষেকের বারুইপুরের সভার মঞ্চ।

বারুইপুরে মূল মঞ্চের সামনেই প্লাস আকারে একটি র‌্যাম্প তৈরি করা হয়েছে , এবং সেই র‌্যাম্পেই হাঁটবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। র‍্যাম্পটি এমনভাবে তৈরি করা হয়েছে যে , র‍্যাম্পের ডানদিক এবং বাঁদিকের মানুষের দিকেও হেঁটে যেতে পারবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। উঁচু মঞ্চ থেকে বক্তৃতা নয়, সাধারণ মানুষের মাঝে গিয়ে কথা বলতেই অভিষেকের জন্য এমন মঞ্চ বাধা হয়েছে বলে খবর । পাশাপাশি সভামঞ্চে লাগানো হবে বিরাট এলইডি স্ক্রিন। যেখানে দুর থেকে সাধারণ মানুষরা স্পষ্ট ভাবে অভিষেককে দেখতে পারবেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.