খেলাধুলা

মার্টিনেসকে নির্বাসিত করলো ফিফা

নির্বাসিত বিশ্বজয়ী গোলরক্ষক । খারাপ আচরণের কারণে, এমিলিয়ানো মার্টিনেসকে দুম্যাচের জন্য নির্বাসিত করলো ফিফা । যার জেরে , আর্জেন্টাইন গোলরক্ষক , ভেনেজুয়েলা ও বলিভিয়ার ম্যাচে খেলতে পারবেন না । ফ্রান্সের গোল আটকে দিয়ে , ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বজয় করিয়েছিলেন মার্টিনেস । বিশ্বজয়ের নায়ক হিসাবে বেড়েছে তাঁর সমর্থকদের সংখ্যাও । পুরো কাতার বিশ্বকাপ জুড়েই দুর্দান্ত ফর্মে দেখা গিয়েছিলো এমিলিয়ানোকে । তবে , এবার তাকেই নির্বাসিত করলো ফিফা ।

তবে কেনো ফিফার তরফে নির্বাসিত করা হলো মার্টিনেসকে ? কি করেছিলেন তিনি ? জানা গেছে , তাঁকে নির্বাসিত করা হয়েছে দুটি ঘটনার জন্য । তাঁর বিরুদ্ধে অভিযোগ , ৫ সেপ্টেম্বর , চিলির বিরুদ্ধে ম্যাচ জিতে , কোপা আমেরিকার একটি মূর্তি নিয়ে অশালীন ভঙ্গিতে জয় উদযাপন করেন তিনি । ২০২২ , কাতার বিশ্বকাপেও তাঁকে এমন ভাবেই উদযাপন করতে দেখা গিয়েছিল ।

তার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ , ১০ সেপ্টেম্বর , কলম্বিয়ার বিরুদ্ধে পরাজয়ের পর , এক চিত্রগ্রাহককে ধাক্কা মারেন তিনি । অভিযোগ , তিনি নাকি ওই চিত্র গ্রাহককে চরও মেরেছেন । চিত্রগ্রাহক জনি জ্যাকসন জানান , “হঠাৎ আমাকে চড় মারেন উনি। আমার খুব রাগ হয়। আমি আমার কাজ করছিলাম। মার্তিনেসও নিজের কাজ করছিলেন। তার মাঝেই হঠাৎ ওই ঘটনা ঘটে।”

এই বিষয় , মার্টিনেস নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেও ফুটবলের সর্বোচ্চ সংস্থা , তাঁর যুক্তি মানেনি । বরং ফিফার শৃঙ্খলারক্ষা কমিটির তরফে মার্টিনেসকে পরবর্তী দুই ম্যাচের জন্য নির্বাসিত করা হয় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.