জেলারাজনীতি

বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সভায় তৃণমূলের হামলার অভিযোগ

হিঙ্গলগঞ্জের কালিতলা এলাকায় শনিবার সন্ধ্যা বেলায় বিজেপির একটি পথসভা চলছিল। সেই সভায় বিজেপি প্রার্থী রেখা পাত্র বক্তব্য শেষ করে নামার সঙ্গে সঙ্গেই ওই এলাকার অর্থাৎ কালীতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা স্থানীয় তৃণমূল নেতা শ্যামল মন্ডল সহ বেশ কিছু তৃণমূল কর্মীরা ওই সভায় গিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় হেমনগর কোস্টাল থানার পুলিশ। কিন্তু পুলিশের সামনেই বিজেপির সভা মঞ্চে থাকা চেয়ার ছুড়ে ফেলে দেওয়ার পাশাপাশি বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনার পর আতঙ্কিত রয়েছেন এলাকার বিজেপি কর্মীরা। গত কয়েকদিন আগে এই এলাকাতেই বিজেপির প্রচারের ট্যাবলো গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল এই তৃণমূল নেতা শ্যামল মন্ডলের বিরুদ্ধে।

পুলিশের কাছে ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে বসিরহাটের সন্দেশখালি ঘটনা এখনো আতঙ্কিত সন্দেশখালির সাধারণ মানুষ। তার মধ্যে হিঙ্গলগঞ্জের আজকের সন্ধ্যার ঘটনা আরো আতঙ্কিত করে তুলেছে হিঙ্গলগঞ্জের বাসিন্দাদের, এমনটাই দাবি বিজেপির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.