বিনোদন

‘কাভি খুশি কাভি গমে’র দ্বিতীয় সিক্যুয়েলের নিয়ে আসতে চলেছেন করণ জোহার

২০০১ সালে বড় পর্দায় দাপট দেখিয়েছিল করণ জোহরের পরিচালিত ও প্রযোজনায় অন্যতম জনপ্রিয় ফ্যামিলি ড্রামা ‘কাভি খুশি কাভি গম’। যেই ছবি ৯০ দশকের দর্শকের জন্য বেশ নস্টালজিয়া বটে। সেই সময়ের খুব কম মানুষই আছে যারা এই সিনেমা দেখেনি। এবার প্রায় ২৫ বছর পর সেই সিনেমার সিক্যুয়েল বানানোর সিদ্ধান্ত নিলেন ধর্মা প্রোডাকশনের কর্ণধার করণ জোহার।

এই সিনেমায় ৩টি জুটি দর্শক মহলের মণি কোঠায় জায়গা করে নিয়েছিল। প্রথমেই ছিল সবচেয়ে সিনিয়র জুটি অমিতাভ বচ্চন ও জয়া ভাদুড়ি। অন্যদিকে তার পরের জেনারেশনের জুটি কাজল ও শাহরুখ খান। সবশেষে সেই সময়কার তরুণ প্রজন্মের জুটি হৃত্বিক রোশন ও করিনা কাপুর। এমনকি বর্তমানে করণ জোহরের অন্যতম সফল সিনেমা হল ‘কাভি খুশি কাভি গম’। পাশাপাশি পরবর্তীতে ২০২৩ সালে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’র মতো ফ্যামিলি ড্রামা বড় পর্দায় বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাই এবার তিনি ফের ফ্যামিলি ড্রামা নিয়ে বড় পর্দায় আশার কথা ভাবছেন।

এবার তাই তিনি বড় পর্দায় নতুন ফ্যামিলি ড্রামা নিয়ে আসার জন্য বেছে নিলেন সেই কালজয়ী সিনেমা ‘কাভি খুশি কাভি গম’কে। জোর কদমে চলছে চিত্রনাট্য তৈরীর কাজ। এবার এই ‘কাভি খুশি কাভি গম ২’-তেও দেখা যাবে ২ জোড়া নায়ক-নায়িকার জুটি। চলতি বছর অর্থাৎ ২০২৬-এর শেষের দিকেই এই সিনেমা উঠবে শ্যুটিং ফ্লোরে। এমনকি চলতি বছরে পুরোপুরি সম্পন্ন হবে এই সিনেমার প্রি প্রোডাকশনের কাজ। তবে এই ধরনের ঘোষণার সামনে আসতেই দর্শকমহলের উন্মাদনা তুঙ্গে উঠেছে। তবে এখন শুধু দেখার প্রথম সিনেমার মতো দ্বিতীয় পর্বে এই সিনেমা মানুষের মন জয় করতে পারে কিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.