পাঁচ দফা ভোট এখনো বাকি। তাই ভোট প্রচারে আবার রাজ্যে এসেছেন নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাতেই কলকাতায় এসে পৌঁছেছেন তিনি। রাত্রিযাপন করেছেন রাজভবনে। শুক্রবার তিনটি সভা করবেন তিনি। কলকাতা থেকে অন্যান্য জেলার উদ্দেশ্যে রওনা হবেন মোদী। সেই কারণে দুপুর ১২টা পর্যন্ত একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ হবে।বর্ধমান-দুর্গাপুর, কৃষ্ণনগর এবং বোলপুর কেন্দ্রে দলের প্রার্থীর হয়ে প্রচার করবেন নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের আগে মার্চ-এপ্রিল মিলিয়ে অন্তত ৭ বার রাজ্যে এসেছেন তিনি। কদিন আগেও রাজ্যে সভা করে গেছেন প্রধানমন্ত্রী। এবার চতুর্থ দফার ভোট প্রচারে আবার এলেন বাংলায়।কয়েক ঘণ্টার জন্য শুক্রবার যান নিয়ন্ত্রণ হবে রাজভবন সংলগ্ন এলাকায়। তারপর রেড রোড, খিদিরপুর রোড পর্যন্ড যান নিয়ন্ত্রণ করা হবে। বিভিন্ন গাড়ি, এমনকী ট্রাম চলাচলও কিছু সময়ের জন্য বন্ধ থাকবে ওই রাস্তা দিয়ে।রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে আপাতত তোলপাড় রাজ্যে। বৃহস্পতিবার মোদী কলকাতায় আসার কিছু আগেই এই অভিযোগ সামনে আসে। তিন জায়গার জনসভা থেকে মোদী কোথাও এই বিষয় নিয়ে মুখ খোলেন কিনা, সেই দিকে নজর রয়েছে সকলেরই। রাজভবন ইতিমধ্যেই জানিয়েছে, ভোটের বাজারে ফায়দা তোলার জন্য কেউ বা কারা তাঁর বদনাম করার চেষ্টা করছেন।রাজভবন সূত্রের খবর, সন্দেশখালির নির্যাতন নিয়ে সরব হওয়ার পর রাজভবন উড়িয়ে দেওয়ার হুমকি এসেছিল। সূত্রের দাবি রাজ্যের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে রাজ্যপাল সক্রিয় হয়েছিলেন বলেই ভোটের মুখে যখন প্রধানমন্ত্রী রাজ্যে এসেছেন তখন এমন গুরুতর মিথ্যে অভিযোগ আনা হচ্ছে।
Read Next
November 10, 2026
বিমানবন্দরে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম, ব্যাগ থেকে উদ্ধার ১১টি দামি মোবাইল ও ২ লক্ষ টাকা
November 9, 2026
বিজেপি প্রীতি ও মুসলিম বিরোধিতা: ব্রাহ্মণ নেতাদের জনসমর্থন হারানোর মূল কারণ জানালেন প্রশান্ত কিশোর
November 9, 2026
মমতার কালীপুজোর পদ্ধতি নিয়ে কটাক্ষ শুভেন্দুর, পণ্ডিতের কাছে শেখার পরামর্শ মুখ্যমন্ত্রীর
November 9, 2026
রাজ্যে চতুর্থ এনকাউন্টার: জিরো টলারেন্স নীতিতে বড় বার্তা শুভেন্দুর
November 9, 2026
‘কোন রোগে কত পটকা?’ পাপিয়া অধিকারীর বাজি-তত্ত্ব নিয়ে দেবজ্যোতির কটাক্ষ
November 9, 2026
• আলোর উৎসবেও ‘ঈদ’ প্রীতি! কংগ্রেস সভাপতির আসল রূপ ফাঁস করলেন গিরিরাজ সিং
Related Articles
Check Also
Close







