বাংলায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও চলমান বিতর্কের কারণে “দ্য কেরালা স্টোরি” এখনও মুক্তি পায়নি। ছবিটির প্রযোজক বিপুল শাহ সম্প্রতি এই পরিস্থিতি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।
‘দ্য কেরালা স্টোরি’-এর টিজারে প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল যে ৩২০০০ জন মহিলাকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছিল, কিন্তু বিতর্কের কারণে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সেই সংখ্যা হয়ে যায় ৩।
এবিষয়ে এক সাক্ষাৎকারে বিপুল বাবু জানিয়েছে, নির্দেশানুসারে সংখ্যা বদল করা হলেও, সুপ্রিম কোর্ট, এতথ্য যে ভুল এমন বলেনি। সুতরাং, ১৮ ই জুলাই মহামান্য আদালত যা বলবে তাই মাথা পেতে নেওয়া হবে।
তিনি আরো বলেছেন যে তারা আগাগোড়া আইন অনুসরণ করেছেন। তবে ভবিষ্যতে অনুরূপ ঘটনা যাতে না ঘটে, সেজন্য আদেশ মেনে না চলা রাজ্যগুলির বিরুদ্ধে কঠোর শাস্তির জন্য সুপ্রিম কোর্টে আবেদনও করবেন প্রযোজক।







