‘মিঠাই’ টিম আড়াই বছরের যাত্রা অবশেষে সমাপ্তি পেল এবং তাদের শুটিংয়ের শেষ দিন ৩১ মে। সবাই দুঃখিত হলেও, তারা নতুন জিনিসকে স্বাগত জানাতে হাসিমুখে বিদায় জানাচ্ছেন। মিঠাই, সিদ্ধার্থ, শ্রীনন্দা, শ্রীতমা এবং তিস্তা সহ প্রতিটি চরিত্রই সমান জনপ্রিয়তা পেয়েছে।
জনপ্রিয় ‘মিঠাই’ সিরিয়ালের সেট ভাঙার কারণে দর্শকরা সবাইকে মিস করবেন তাদের প্রিয় বাড়ী ‘মনোহরা’ কে। সিদ্ধার্থ ওরফে অদ্রিত, তার ব্যক্তিগত জীবনের দিক থেকে খুব সক্রিয় ছিলেন, যার কারণে মিঠাই এর সঙ্গে তার একটি যোগসূত্র খোঁজার চেষ্টা করেছিল নেট নাগরিক। পরে সেই ধারণায় সিলমোহর না পড়লে দর্শক, কৌশাম্বী চক্রবর্তীর সাথে তার সম্পর্ক নিয়ে অনেক জল্পনা-কল্পনা শুরু করে।
আবার কবে অদ্রিত ও কৌশাম্বীর একসাথে স্ক্রীনে দেখা যাবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে বিশ্বাস করেন যে তারা একটি জুটি গঠন করলে তারা খুব জনপ্রিয় হবে। কিছু দর্শক জানিয়েছেন মিষ্টি ও শাক্যর বড় হয়ে যাওয়ার মধ্যে দিয়ে, আরও ভাল সমাপ্তি দেওয়া যেত ধারাবাহিকটিকে। এই ধারাবাহিকের দুই অন্যতম চরিত্র মিঠাই এবং শ্রীনন্দা ভক্তদের মধ্যে সমান জনপ্রিয়। ফলে সৌমিত্রীষা ও কৌশাম্বীর প্রতিযোগিতাটা কিন্তু রয়েই গেছে।







