রাজনীতিরাজ্য

মাঝ আকাশে কপ্টারে বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন দেব

লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা দীপক অধিকারী। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে কোমর বেঁধে প্রচার শুরু করেছেন তৃণমূলের এই তারকা প্রার্থী। দ্রুত প্রচার স্থলে পৌঁছে যাবার জন্য বর্তমানে প্রার্থীরা ব্যবহার করছে কপ্টার। সেই কপ্টারের যান্ত্রিক গোলযোগের কারণে বিপত্তিতে পরতে চলেছিল ঘাটালের তৃণমূল প্রার্থী দেব।

তৃণমূলের তারকা প্রার্থী দেবকে জমজমাট প্রচার করতে দেখা গিয়েছে ঘাটালে। তারকা প্রার্থীকে কখনো দেখা গিয়েছে হুড খোলা গাড়িতে অথবা পায়ে হেঁটে প্রচার করতে। পাশাপাশি অভিনেতাকে দেখা যায় জনসভাতে মানুষের উদ্দেশ্য বার্তা দিতে। এমনকি অনেক সময় ব্যাট হাতেও দেখা গিয়েছে দেবকে। এছাড়াও দেবকে কর্মীদের সঙ্গে চায়ের দোকানে অথবা মধ্যান্য বোঝ সামিল হতে দেখা গিয়েছে। ঘাটাল লোকসভা কেন্দ্র ছাড়াও তারকা প্রার্থীকে দেখা গিয়েছে অন্যান্য কেন্দ্রতেও তৃণমূল প্রার্থীদের সমর্থনে ভোট প্রচার করতে।

কম সময়ে বিভিন্ন জায়গায় পৌঁছতে রাজনৈতিক নেতাদের কপ্টার ব্যবহার করতে দেখা যায়। এমনকি দেব যেহেতু নিজের কেন্দ্র ছাড়া অন্যান্য কেন্দ্রে প্রচার করতে যাচ্ছে, তাইজন্য কপ্টার ব্যবহার করছে। এবার সেই কপ্টার এই যান্ত্রিক গোলযোগ ঘটলো। যার ফলে ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। সেই কারণে জরুরি অবতরণ করা হল হেলিকপ্টার। বড়োসড় বিপর্যয়ের হাত থেকে কোনো রকমে প্রাণে বাঁচলেন দেব। যার ফলে উত্তেজিত হয়ে পরে পরিস্থিতি। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখছে কিভাবে হেলিকপ্টার থেকে এই ধোয়া বের হল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.