তাপস রায়কে X ক্যাটেগরি নিরাপত্তা দেওয়া হল কেন্দ্রের পক্ষ থেকে। উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমঘ্ন ঘোষকেও দেওয়া হল কেন্দ্রীয় নিরাপত্তা। এই দুই নেতার নিরাপত্তায় চারজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দেহরক্ষী হিসেবে শুক্রবার রাত থেকেই মোতায়েন করা হয়েছে।উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় এবং জেলা বিজেপি সভাপতি তমঘ্ন ঘোষের উপর হামলা হতে পারে। এরকমই আশঙ্কা প্রকাশ করা হয় গোয়েন্দাদের তরফে। তারপরেই দুই পদ্ম নেতার নিরাপত্তায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলে।রাজ্যের আরও বেশ কয়েকজন বিজেপি নেতার নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে খবর। সম্প্রতি শহর কলকাতায় বেশ কিছু ঘটনা ঘটার পর থেকেই দুই বিজেপি নেতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
Read Next
November 21, 2026
ক্রিকেটের ২২ গজ ছেড়ে রাজনীতির ময়দানে চাহাল! বিজেপির ওবিসি মোর্চার জাতীয় কমিটিতে পেলেন জায়গা**
November 21, 2026
‘মাঠপর্যায়ে কোনো বিরোধ নেই’, তিরুপারানকুন্দ্রম নিয়ে বিজয় সরকারকে তোপ আন্নামালাইয়ের
November 20, 2026
পুলিশকে হুমকির অভিযোগ, পাল্টা বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিষেকের অভিযোগ
November 20, 2026
রক্তাক্ত রাজনীতির ছায়া অন্ধ্রে! পেট্রোল বোমা ও আগুনের লেলিহান শিখায় পুড়ল বিরোধী নেতাদের কনভয়
November 20, 2026
পুলিশকে হুমকি দেওয়ার মামলায় গিরিশ পার্ক থানায় হাজির অভিষেক, ঘিরে সমর্থকদের ভিড়
November 20, 2026
‘জল থাকলে তবেই তামিলনাড়ুকে দেব’: কাবেরী ইস্যুতে কড়া বার্তা ডি. কে. শিবকুমারের
Related Articles
Check Also
Close







